শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মহেশখালীতে ইয়াবা সেবনরত যুবকের ১ বছরের কারাদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াযির পাড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন

মহেশখালীতে ইয়াবা সেবনরত যুবকের ১ বছরের কারাদণ্ড
ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াযির পাড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।

গত সোমবার রাত নয়টার দিকে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের তত্ত্বাবধানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আইন প্রয়োগকারী সংস্থার এই অভিযান চলাকালীন সময়ে চার পিস ইয়াবাসহ মাদক সেবনরত অবস্থায় এক যুবককে হাতেহাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং একই সাথে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার সংবাদমাধ্যমকে জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।