মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেন। এরপরই আহমেদ আযম খান নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।