শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি আইআরজিসির

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি লক্ষ্যবস্তু করবে।

নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি আইআরজিসির
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্স ফাইল ফটো

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি লক্ষ্যবস্তু করবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার আইআরজিসির সংবাদ মাধ্যম সেপাহ নিউজএর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে, যা বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংবাদপত্রে বলা হয়েছে, “যদি এই শিশু হত্যাকারী বেঁচে থাকে, আমরা তাকে খুঁজে বের করে পুরো শক্তি দিয়ে হত্যার চেষ্টা চালাবো।”