শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নিখোঁজের ৩ দিন পর কলেজছাত্রীর মরদেহ ভেসে উঠলো পুকুরে

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধত্রি রানী (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ স্থানীয় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের নজরে আসার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

নিখোঁজের ৩ দিন পর কলেজছাত্রীর মরদেহ ভেসে উঠলো পুকুরে
মরদেহ ভেসে ওঠার খবরে ভিড় করেন স্থানীয়রা (ইনসেটে নিহত ধত্রি রানী)।

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধত্রি রানী (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ স্থানীয় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের নজরে আসার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

ধত্রি রানী সাকোয়া ইউনিয়নের আরাজী সাকোয়া গ্রামের ক্ষিতীশ চন্দ্রের মেয়ে এবং সাকোয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ধত্রি রানী বোদায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বুধবার বোদা থানায় একটি হারানো জিডি করেন।

পরবর্তীতে শুক্রবার স্থানীয়রা বাড়ি থেকে কিছু দূরে একটি পুকুরে ধত্রি রানীর মরদেহ ভাসতে দেখে তার পরিবারের কাছে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বোদা থানার ওসি মো. সেলিম মালিক জানিয়েছেন, “ধত্রি রানী মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। পরিবারের অভিযোগ এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”