সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচন নিয়ে এবারও ষড়যন্ত্র করছে ভারত: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোটের এই শীর্ষ নেতা বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে এবারও ষড়যন্ত্র করছে ভারত: নাহিদ ইসলাম
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোটের এই শীর্ষ নেতা বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেশী রাষ্ট্র নেতিবাচক তৎপরতা চালাচ্ছে। তাদের কূটনীতিকদের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। তিনি আরও উল্লেখ করেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোতে ভারত সরাসরি সমর্থন দিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটেও তারা একই ধরনের কারসাজির চেষ্টা করছে বলে তার দাবি।

নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, বিএনপি মনোনীত এই প্রার্থী বিপুল অর্থের বিনিময়ে তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি গোপন করার চেষ্টা করছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে নির্বাচনি পরিবেশকে কলুষিত করা হয়েছে। উল্লেখ্য, কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলাম উচ্চ আদালতে রিট করলেও সম্প্রতি হাইকোর্ট তা খারিজ করে দিয়ে বিএনপির প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।

রামপুরা ও আশপাশের এলাকায় নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলে এনসিপি নেতা বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ রুদ্ধ করতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। বিদেশি বিভিন্ন পক্ষ বর্তমানে প্রকাশ্যে নির্দিষ্ট কিছু দলের হয়ে সাফাই গাইছে, যা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য উদ্বেগের। অতীতের মতো এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে পারে বলে তিনি সাধারণ ভোটারদের সতর্ক করেন।