শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নওগাঁর বদলগাছিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছি উপজেলায় বাবার বাড়ির আঙিনায় নূপুর (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নূপুর ওই গ্রামের বাসিন্দা বাবু হোসেনের সন্তান।

নওগাঁর বদলগাছিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

নওগাঁর বদলগাছি উপজেলায় বাবার বাড়ির আঙিনায় নূপুর (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার ভোররাতে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নূপুর ওই গ্রামের বাসিন্দা বাবু হোসেনের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে মিঠাপুর বওলাপাড়া গ্রামের বর্ষার সঙ্গে নূপুরের বিয়ে হয়। তবে এই বিয়ে নূপুরের শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনোভাবেই গ্রহণ করা হয়নি। স্বামীর পরিবারের স্বীকৃতি না পাওয়ায় বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।

নিহতের পরিবারের দাবি, সোমবার দুপুরে নূপুরের শ্বশুর দুলাল হোসেন ও শাশুড়ি দিনা বেগম তার বাবার বাড়িতে প্রবেশ করেন। সেখানে কথাকাটাকাটির একপর্যায় তারা নূপুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। রাত আনুমানিক ৩টার দিকে মা বিছানায় মেয়েকে না পেয়ে সন্ধান শুরু করলে বাড়ির উঠানের একটি পেয়ারাগাছে ওড়না পেঁচানো অবস্থায় তার নিথর দেহ দেখতে পান।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, পুলিশ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। স্বজনদের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুলিশ ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।