শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে নরসিংদীতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের একটি বিশেষ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন
ছবি : সংগৃহীত

শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে নরসিংদীতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের একটি বিশেষ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং কার্যক্রমে সমৃদ্ধ "প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬" এর আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে, যেখানে বিভিন্ন উপজেলার ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মেধার দ্যুতি পুরো আয়োজনে এক উৎসবমুখর আমেজ তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। নরসিংদীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মু: রাসেদুজ্জামান। এছাড়া জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে একটি দক্ষ, মানবিক ও সুশিক্ষিত জাতি গঠনে শৈশব থেকেই শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম কোমলমতি শিশুদের আত্মবিশ্বাসী ও প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আগামী দিনগুলোতেও এই ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।