শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

অনুমতিবিহীন ডিলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ

নারায়ণগঞ্জে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন এক কাছ থেকে হেফাজত থেকে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বার্থে এই তথ্য নিশ্চিত করা হয়।

অনুমতিবিহীন ডিলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন এক কাছ থেকে হেফাজত থেকে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বার্থে এই তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট জ্বালানি তেলটুকু মূলত নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে শিবালয় উপজেলার রুমি ফিলিং স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছিল। কিন্তু নিয়ম ভেঙে সেই পেট্রোল নির্ধারিত গন্তব্যে না পাঠিয়ে গোপনে অন্য জায়গায় সরবরাহ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরবর্তীতে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত তদন্তে বেরিয়ে আসে যে, অভিযুক্ত ডিলারের জ্বালানি তেল কেনাবেচার কোনো বৈধ লাইসেন্স নেই। তিনি দীর্ঘদিন ধরে রুমি ফিলিং স্টেশনের নামে বরাদ্দকৃত তেল সংগ্রহ করে অবৈধভাবে অন্যত্র বিক্রি করে আসছিলেন।

ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে সমুদয় পেট্রোল জব্দ করা হয়। উদ্ধারকৃত এই জ্বালানি বর্তমানে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এই জালিয়াতি ও অবৈধ ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি খাতের স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।