বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে ভারত

বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের পর অভিযুক্ত দুই আসামিকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে ভারত
ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও তার সহযোগী আলমগী

বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের পর অভিযুক্ত দুই আসামিকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, আলোচনায় দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছে।

ওসমান হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও বাংলাদেশ পক্ষ তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার দিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফর শেষে আগামীকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে তিনি মরিশাসের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত ছিলেন।