কিশোর অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা অপ্রতিম হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় গন্ধমতিতে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে গন্ধমতিতেই অপ্রতিমকে চিরনিদ্রায় শায়িত করা হয়।