শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

পাশাপাশি কবরে দাফন হলো ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও ছোট্ট সন্তান

দেশজুড়ে আলোচিত বাগেরহাটের গৃহবধূ কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার নয় মাসের শিশু সন্তান নাজিফের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে স্বর্ণালীর বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি সমাহিত করা হয়। এর আগে রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণালী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। বর্তমানে সাদ্দাম যশোর জেলা কারাগারে বন্দি রয়েছেন। বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে মা ও শিশুর মরদেহ স্বর্ণালীর বাবার বাড়িতে নেওয়া হয়। সেখানে গোসল ও কাফনের পর বিকেল সোয়া চারটার দিকে লাশবাহী গাড়িতে করে মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মরদেহ দেখেন সাদ্দাম।

কারা কর্তৃপক্ষ জানায়, মানবিক বিবেচনায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে জুয়েলের পরিবারের ছয়জন সদস্যকে কারা ফটক পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এর আগে শুক্রবার দুপুরে সাদ্দামের বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং নয় মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

প্যারোল প্রসঙ্গে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘প্যারোলের একটি আবেদন নিয়ে আসে, তাদের বুঝিয়ে বলা হয়েছে। যেহেতু সে আছে যশোরের কারাগারে, আবেদন করতে হবে সেখানকার (যশোরের) জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে। আমরা সে বিষয়ে যশোরে বলেও দিয়েছিলাম।’

জানা গেছে, গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাবন্দি রয়েছেন।