শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রেমের টানে রংপুরে চীনা যুবক

ভালোবাসার টানে হাজার মাইল পেরিয়ে চীন থেকে বাংলাদেশে এসে এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন ‘মা লিয়াংহুই’ নামে এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে শুরু হওয়া মাত্র দেড় মাসের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণয়েই গড়িয়েছে, আর এ ঘটনা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

প্রেমের টানে রংপুরে চীনা যুবক
রংপুরের মিঠাপুকুরে ছুটে আসেন চীনা যুবক মা লিয়াংহুই।

ভালোবাসার টানে হাজার মাইল পেরিয়ে চীন থেকে বাংলাদেশে এসে এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন ‘মা লিয়াংহুই’ নামে এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে শুরু হওয়া মাত্র দেড় মাসের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণয়েই গড়িয়েছে, আর এ ঘটনা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই চীনা যুবক তার প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই চীনা যুবকের প্রেমিকা আনিকা আক্তার একই এলাকার তৌহিদুল ইসলামের মেয়ে। পরিবারের ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রথমে আনিকা আক্তারের সঙ্গে পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

পরবর্তীতে সেই সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে আসেন মা লিয়াংহুই। তিনি বৃহস্পতিবার থেকে আনিকার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার রাতে বিয়ের বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় এবং তাকে দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং পুরো এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও উত্তেজনা।

এ বিষয়ে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন বলে তিনি জানতে পেরেছেন। তিনি আরও জানান, “আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার আসার কৃত উদ্দেশ্য জানতে পারবো।”