শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন— মো. রফিক হাওলাদার (৪২), মো. কুদ্দুস হাওলাদার (৩৫), মো. শাহ আলম (২০) এবং মোসা. শারমিন বেগম (১৯)। তারা সবাই কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।