শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুলিশের বিশেষায়িত বা এলিট ফোর্স হিসেবেই কাজ করবে এবং এই বাহিনীকে পরিচালনার জন্য একটি নতুন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুলিশের বিশেষায়িত বা এলিট ফোর্স হিসেবেই কাজ করবে এবং এই বাহিনীকে পরিচালনার জন্য একটি নতুন আইনি কাঠামো তৈএরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে এই বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, আগামী দিনগুলোতে র‌্যাব সম্পূর্ণভাবে মানবাধিকার রক্ষা ও সমুন্নত রেখে তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। তবে এই বাহিনীর নাম পরিবর্তন করা হবে কি না, সেই বিষয়টি পরবর্তী সময়ে সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি জানান।

অতীতের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নির্দিষ্ট কিছু কর্মকর্তার বিতর্কিত ভূমিকার কারণে এই বাহিনী সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। তবে এর জন্য কোনোভাবেই পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

র‌্যাবের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, নতুন এই আইনি কাঠামোর অধীনেই এখন থেকে বাহিনীটি পরিচালিত হবে। নতুন এই আইনে কাজের পরিধি যেমন সুনির্দিষ্ট করা থাকবে, তেমনি বাহিনীর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে।