পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর যদি “পুশইন” ঘটনার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের সময়ে হবে কি না, সেই সিদ্ধান্ত ভারতের ওপর নির্ভর করছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধু রাষ্ট্র চীন বা ভারত সফরে যেতে পারেন। তিনি বলেন, ওই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।