শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে ছেলেই কুপিয়ে হত্যা করেছে জন্মদাত্রীকে—এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজশাহীতে। হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে রেখে আত্মগোপনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয়দের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোহাগীর ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার রাতে নেশার জন্য টাকার দাবিতে তিনি মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে একের পর এক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী খাতুনের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর সুমন মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওই ঘর থেকে সুমনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ওই যুবক মাদকাসক্ত বলে জানা গেছে। একই সঙ্গে ছেলে সুমনকে হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”