সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি

গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতারা ও আন্দোলনে নিহত-আহতদের পরিবারের সদস্যরা।

রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি
রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এনসিপির নেতারা। ছবি-সমকাল

গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতারা ও আন্দোলনে নিহত-আহতদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে আছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং মনিরা শারমিনসহ আরও কয়েকজন নেতা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা ও পরিবারগুলো গণভোটে গৃহীত সংস্কার কার্যকর করা, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন।