বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

রাশিয়া-ইউক্রেন সেনা মরদেহ বিনিময়: ১০০০ মরদেহ ফেরত পেল কিয়েভ

চলমান সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে নিহত সেনাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এই বিনিময়ে ইউক্রেন ৪১ জন রুশ সেনার মরদেহ তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর বিপরীতে মস্কো ১০০০ ইউক্রেনীয় সেনার দেহ কিয়েভের কাছে ফিরিয়ে দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন সেনা মরদেহ বিনিময়: ১০০০ মরদেহ ফেরত পেল কিয়েভ
ছবিঃ সংগৃহীত

চলমান সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে নিহত সেনাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এই বিনিময়ে ইউক্রেন ৪১ জন রুশ সেনার মরদেহ তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর বিপরীতে মস্কো ১০০০ ইউক্রেনীয় সেনার দেহ কিয়েভের কাছে ফিরিয়ে দিয়েছে।

২০২৫ সালের জুন মাস থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এ পর্যন্ত কিয়েভের কাছে মোট ১২ হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। অন্যদিকে, এর বিনিময়ে মস্কো এখন পর্যন্ত তাদের ২০০ সেনার মরদেহ বুঝে পেয়েছে বলে জানা গেছে। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও উভয় দেশ মানবিক দিক বিবেচনা করে নির্দিষ্ট সময় অন্তর নিহত যোদ্ধাদের দেহ আদান-প্রদান করে আসছে।

এদিকে রণক্ষেত্রের সংবাদ অনুযায়ী, গত এক দিনে রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার আঞ্চলিক সংকট প্রতিক্রিয়া কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শতাধিক ড্রোনের মাধ্যমে এই আক্রমণ চালানো হয়। এর মধ্যে গ্রাইভোরনস্কি জেলার বিভিন্ন শহর ও গ্রামে ৩৬টি ড্রোন দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে ১৬টি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের এই ড্রোন হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন লোকালয়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যাচ্ছে।