শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস কারাগারে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সাবেক একান্ত সহকারী হাসনাত হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস কারাগারে
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সাবেক একান্ত সহকারী হাসনাত হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

একটি মামলার আসামি হিসেবে তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক নুরুল হক সেই আবেদন নাকচ করে দেন।

আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. কামাল হোসেন।

এমএ মান্নান পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন হাসনাত হোসাইন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা হাসনাত আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর থেকেই সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডল থেকে দূরে সরে গিয়ে আত্মগোপনে ছিলেন।