রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দরগাহ শরিফের তহবিলে পাঁচ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন। তাঁর এই বিশেষ অনুদানের বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
ছবি : সংগৃহীত

সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দরগাহ শরিফের তহবিলে পাঁচ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন।

তাঁর এই বিশেষ অনুদানের বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব। জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

সহকারী কমিশনার জানান, দরগাহ শরিফের নামে সোনালী ব্যাংকে পরিচালিত অ্যাকাউন্টে জেলা প্রশাসকের ব্যক্তিগত অনুদানের পাঁচ লাখ টাকা যুক্ত হয়েছে। এর আগে মাজারের দানবাক্সগুলো থেকে সংগৃহীত ১৭ লাখ টাকাও এই হিসাবে জমা করা হয়েছিল। সব মিলিয়ে ব্যাংক অ্যাকাউন্টটিতে এখন মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার দরগাহ শরিফের নিজস্ব এবং জেলা প্রশাসনের বসানো মোট আটটি দানবাক্স দ্বৈত তালাবদ্ধ অবস্থায় খোলা হয়। সেখান থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা উদ্ধার করা হয়। নগদ অর্থ ছাড়াও বাক্সগুলোতে সাত আনা ওজনের স্বর্ণের গহনা এবং দুটি সৌদি রিয়াল পাওয়া গেছে। উদ্ধারকৃত এই সমুদয় অর্থ ও মূল্যবান সামগ্রী পরবর্তীতে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় হযরত শাহজালাল (রহ.)-এর নামে নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে।