রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

সারাদেশে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করছে আম্বার আইটি

দেশের ইন্টারনেট সেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করার লক্ষ্যে দেশব্যাপী ওয়াই-ফাই জোন স্থাপনের এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে আম্বার আইটি লিমিটেড। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির নিবন্ধিত ব্যবহারকারীরা নির্ধারিত জোনগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। আম্বার আইটি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে এই সেবা চালু করা হয়েছে এবং চলতি বছরের মধ্যেই পর্যায়ক্রমে ৫০০টি পয়েন্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ ও গুরুত্বপূর্ণ এ

সারাদেশে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করছে আম্বার আইটি
ছবিঃ সংগৃহীত

দেশের ইন্টারনেট সেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করার লক্ষ্যে দেশব্যাপী ওয়াই-ফাই জোন স্থাপনের এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে আম্বার আইটি লিমিটেড। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির নিবন্ধিত ব্যবহারকারীরা নির্ধারিত জোনগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। আম্বার আইটি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে এই সেবা চালু করা হয়েছে এবং চলতি বছরের মধ্যেই পর্যায়ক্রমে ৫০০টি পয়েন্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে এই নেটওয়ার্কের আওতায় আনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এই উদ্যোগের একটি বিশেষ দিক হলো স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ। পাড়ার চায়ের দোকান, ফার্মেসি কিংবা মুদি দোকানের মতো ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে এসব ওয়াই-ফাই পয়েন্ট গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের কাছে ইন্টারনেটের পরিধি বাড়বে, অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের জন্য আয়ের নতুন পথ উন্মোচিত হবে। আম্বার আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম জানান, তাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ডিজিটাল সংযোগ নিশ্চিত করা। এই প্রকল্প একদিকে ব্যবহারকারীদের সহজ সংযোগ দেবে এবং অন্যদিকে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের নতুন সম্ভাবনা তৈরি করবে।

নিবন্ধিত গ্রাহকেরা তাদের মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই এসব জোনে লগইন করতে পারবেন। তবে যারা আম্বার আইটির নিয়মিত গ্রাহক নন, তাদের জন্যও রয়েছে কুপন কার্ডের মাধ্যমে সেবা গ্রহণের সুযোগ। বিভিন্ন মেয়াদী এসব প্যাকেজের মূল্যও রাখা হয়েছে হাতের নাগালে। যেমন ৫ ঘণ্টার জন্য মাত্র ৮ টাকা, একদিনের জন্য ১২ টাকা, এক সপ্তাহের জন্য ৬৬ টাকা এবং পুরো মাসের জন্য ২০০ টাকার প্যাকেজ রাখা হয়েছে। একটি নির্দিষ্ট কোড ব্যবহারের মাধ্যমে যে কেউ এই দ্রুতগতির ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে পারবেন।

ইতিমধ্যেই বরিশাল, ভোলা, শ্রীমঙ্গল, সিরাজগঞ্জ ও নীলফামারীর বেশ কিছু জনবহুল এলাকায় এই সেবা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এর মধ্যে বিবির পুকুর পাড়, চরফ্যাশনের জ্যাকব টাওয়ার, শ্রীমঙ্গল রেলস্টেশন, শিয়ালকোল কলেজ রোড এবং ইপিজেড মোড় অন্যতম। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, আসন্ন ঈদুল ফিতরের আগেই আরও ১৫টি নতুন পয়েন্টে এই সেবা চালু করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আম্বার আইটির এই পদক্ষেপ শিক্ষার্থী, পর্যটক এবং ফ্রিল্যান্সারদের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং দেশের সামগ্রিক ডিজিটাল সেবা গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে।