শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সাতক্ষীরায় ককটেল, গুলি ও মাদকসহ আটক ১

সাতক্ষীরা সদর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রের গুলি, ককটেল সদৃশ বস্তু এবং বিপুল পরিমাণ মাদকসহ মো. রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরায় ককটেল, গুলি ও মাদকসহ আটক ১
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রের গুলি, ককটেল সদৃশ বস্তু এবং বিপুল পরিমাণ মাদকসহ মো. রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর থানার আলীপুর এলাকার ঢালিপাড়া মোড় সংলগ্ন একটি নির্জন স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রেজাউল ইসলাম সদরের রসুলপুর গ্রামের মুসার ছেলে। যৌথ বাহিনীর দেওয়া তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তার কাছ থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু, পাঁচ রাউন্ড তাজা গুলি, ৯৩ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।