শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শেখ বাড়ির ‘আস্থাভাজন’ কালা শওকত গ্রেপ্তার

খুলনার আলোচিত যুবলীগ নেতা ও 'শেখ বাড়ি'র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শেখ বাড়ির ‘আস্থাভাজন’ কালা শওকত গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

খুলনার আলোচিত যুবলীগ নেতা ও 'শেখ বাড়ি'র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

কেএমপি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে শওকত হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এই যুবলীগ নেতার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, জমি দখল এবং সম্প্রতি অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে খুলনায় নিয়ে এসে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিবি।