শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

দেশের সর্বোচ্চ আইনসভা সংসদে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা গেলে তা পুরো রাষ্ট্রব্যবস্থায় প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলীয় নেতা বলেন, সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা জরুরি। তার ভাষায়, “সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে।”

এর আগে বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পরে সংসদে স্পিকারের স্ত্রী এবং যশোর-৬ আসনের এমপির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ওই সময় মুলতবির ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।