বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ জনবহুল স্থান ও বিমানবন্দরগুলোতে জনসেবার মান বাড়াতে দেশে চালু হচ্ছে বিনামূল্যের ওয়াই-ফাই সুবিধা। এই উদ্যোগের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে তিনি সৈয়দপুর বিমানবন্দর–এ এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, বিমানবন্দরে স্থাপিত ওয়াই-ফাই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে এই সেবা চালু করেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব আরও বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার দেশের বিভিন্ন জনবহুল স্থানে ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করছে।

এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষ বিনা খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইতোমধ্যে কক্সবাজার বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশন–এ এই সুবিধা চালু হয়েছে।

সালেহ শিবলি বলেন, এই সেবার মাধ্যমে মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাজ করতে পারবেন। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ধাপে ধাপে এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।