বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

সপরিবারে শিশুদের নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের ঐতিহ্যবাহী নাটকপাড়ায় শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ১১ এপ্রিল সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতিতে তিনি সপরিবারে উপস্থিত হয়ে নাটকটি উপভোগ করেন। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

সপরিবারে শিশুদের নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের ঐতিহ্যবাহী নাটকপাড়ায় শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ১১ এপ্রিল সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতিতে তিনি সপরিবারে উপস্থিত হয়ে নাটকটি উপভোগ করেন। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সাংস্কৃতিক সফরের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও পরিবার নিয়ে এমন সৃজনশীল আয়োজনে তার অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

উল্লেখ্য, এটি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ের দ্বিতীয় বিনোদনমূলক সফর। এর আগে গত ৩ এপ্রিল তিনি তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমাটি দেখেছিলেন। নিয়মিত রাষ্ট্রীয় কর্মকাণ্ডের পাশাপাশি শিল্প ও সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রীর এই বিশেষ আগ্রহ সুধীমহলে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে।