শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জনসাধারণের দোরগোড়ায় আরও মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম।

সভায় উপস্থিত ছিলেন সিমো (SIMO), বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিভিশনাল কো-অর্ডিনেটর, এমওডিসি (MODC) স্নিগ্ধ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, এমটি (ইপিআই) আলাল মিয়াসহ উপজেলার সব স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা।

সভায় চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন, মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া আসন্ন এইচপিভি (HPV) ক্যাম্পেইনের প্রস্তুতি, লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় আরও উন্নত, মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।