শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের প্রস্তাবিত ফ্রান্স সফরে অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে করা এ সফর প্রস্তাব সরাসরি বাতিল করে দিয়েছেন তিনি।

সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো একটি সার-সংক্ষেপে মতামত দিতে গিয়ে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শন এবং আধুনিক বিদ্যুৎ-সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, এ ধরনের কারিগরি বিষয়ে জ্ঞান অর্জন করলে তা প্রকৌশলীদের মাধ্যমে সরাসরি সিটি করপোরেশনের কাজে লাগবে। প্রশাসক নিজে প্রকৌশলী না হওয়ায় তার এ সফরে অংশগ্রহণের যৌক্তিকতা নেই বলে তিনি মত দেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন হলে কেবল প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সফরে অংশ নিতে পারেন।

একই সঙ্গে তিনি নির্দেশনা দেন, ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিগত ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এর আগে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন-এর মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও একইভাবে নাকচ করেছিলেন সরকারপ্রধান।