মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

‘শুধু একজন হিন্দুই ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন’

ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে হিজাব পরা কোনো নারী একদিন প্রধানমন্ত্রী হতে পারেন—এমন মন্তব্যকে ঘিরে। এ বক্তব্য দেওয়ার পর অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে তীব্র বাক্‌বিতণ্ডায় জড়িয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

ওয়াইসির মন্তব্যের প্রতিক্রিয়ায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সংবিধান অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে ধর্ম কোনো প্রতিবন্ধকতা নয়। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত একটি হিন্দু জাতি এবং হিন্দু সভ্যতার দেশ। তার ভাষায়, “তাই ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন- এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

এই ইস্যুতে বিজেপির এক মুখপাত্রও কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি ওয়াইসিকে উদ্দেশ করে বলেন, আগে এআইএমআইএমের ভেতরেই হিজাব পরা কোনো নারীকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক, এরপর এমন স্বপ্নের কথা বলা উচিত।

এর আগে মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি ভারতের সংবিধানের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের সংবিধানে নির্দিষ্ট ধর্মের ব্যক্তিই প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু ভারতের সংবিধানে এমন কোনো বিধিনিষেধ নেই। আম্বেদকর প্রণীত সংবিধান অনুযায়ী, যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মেয়র হওয়ার অধিকার রাখেন। সেই প্রেক্ষিতেই তিনি মন্তব্য করেন, তার স্বপ্ন—একদিন হিজাব পরা কোনো নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন।