শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ডাকাত সদস্য আটক, অস্ত্র উদ্ধার

মোংলা কোস্টগার্ডের বিশেষ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দল ছোট সুমন বাহিনীর সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম ইয়াছিন শেখ (৪০), যিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার ছায়েব আলী শেখের সন্তান। অভিযানকালে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ডাকাত সদস্য আটক, অস্ত্র উদ্ধার
ছবিঃ সংগৃহীত

মোংলা কোস্টগার্ডের বিশেষ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দল ছোট সুমন বাহিনীর সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম ইয়াছিন শেখ (৪০), যিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার ছায়েব আলী শেখের সন্তান। অভিযানকালে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন সোমবার দুপুরে সংবাদমাধ্যমকে এই অভিযানের বিস্তারিত নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খণ্ড সংলগ্ন বৈদ্যমারী এলাকায় অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে রোববার বিকেলে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ার একটি দল সেখানে অভিযান চালিয়ে ইয়াছিনকে আটক করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত ইয়াছিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দিবাগত রাত ১টার দিকে মোংলা থানার ধানসিঁড়ির চর খাল এলাকায় দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতের সেই অভিযানে একটি একনলা বন্দুকসহ ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ব্যবহৃত ফাঁকা কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড।

কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আটক ইয়াছিন শেখ দীর্ঘদিন যাবত ছোট সুমন বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে বনের বিভিন্ন দস্যুবৃত্তি ও ডাকাতি কাজে অংশ নিতেন। শুধু তাই নয়, ডাকাত দলের কাছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তিনি অন্যতম সমন্বয়কারী হিসেবে কাজ করতেন।

গ্রেফতারকৃত এই দস্যু সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করে জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।