শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‘চুরির অভিযোগে’ কিশোরীর কোমরে শিকল, রাস্তায় টেনে নির্যাতন

সিলেটে ১৬ বছর বয়সী এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের শনাক্ত করে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে সিলেট নগরের শাহপরাণ থানা-পুলিশ তাদের শনাক্ত করে।

আটক ব্যক্তিরা হলেন নগরের শাহজালাল উপশহর এলাকার মো. জাকির হোসেন (৪৩), তাঁর ভাই মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার মো. বুরহান উদ্দিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় কিশোরীটির বিরুদ্ধে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা তাকে আটক করেন। একপর্যায়ে তার কোমরে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়া হয়। এ সময় কিশোরীর ওপর নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে।

পরে রাতেই কিশোরীকে থানায় হস্তান্তর করা হয়। তবে তাকে আটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এর মধ্যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশের নজরে ঘটনাটি আসার পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও চলছে।