উক্ত কল্যাণমূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক। সম্মাননা বিতরণকালে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, পরিবহন মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু এবং ওয়ার্কশপ শ্রমিক সংগঠনের সভাপতি মো. শামসুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে প্রয়াত সহকর্মীদের স্মরণে গভীর সমবেদনা প্রকাশ করে তাদের পরিবারের সার্বিক কল্যাণে ভবিষ্যতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির দায়িত্বশীল কর্মকর্তারা।