রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২২

ব্যাংকক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রদেশে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। থাইল্যান্ডের পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার সকালে ব্যাংকক থেকে উবন রাটচাথানি যাচ্ছিলো একটি যাত্রী ট্রেনের ওপর ওই নির্মাণ ক্রেন পড়ে যায়, যার ফলে ট্রেন উল্টে গিয়ে কয়েকটি বগি ভেঙে যায় ও ঘটনাস্থলে আগুন ধরে যায়। এতে বিভিন্ন সংবাদে অন্তত কয়েকজন নিহত ও কয়েক ডজন আহত হওয়ার ঘটনা ঘটেছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। 

 

ঠিক কতজন নিহত হয়েছে সে সংখ্যা সম্পর্কেও বিভিন্ন রিপোর্টে পার্থক্য দেখা গেলেও, নিহতের সংখ্যা কমপক্ষে ১২ থেকে ২২ জনের মধ্যে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং আহতের সংখ্যা অনেক বেশি—অনেকই গুরুতর অবস্থায় হাসপাতালে পৌঁছেছে। 

 

রেল বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃতি ও দায়গুলো নির্ণয়ের চেষ্টা করছে। উদ্ধারকর্মীরা এখনো আহতদের হাসপাতালে স্থানান্তর এবং সম্ভাব্য হতাহতদের খোঁজে কাজ চালাচ্ছেন।