শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র সফলভাবে নস্যাৎ করার দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র সফলভাবে নস্যাৎ করার দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বুধবার (৪ মার্চ) পেন্টাগনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দাবি করেন, ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইরানের একটি বিশেষ ইউনিট। গত মঙ্গলবার মার্কিন বাহিনী সেই ইউনিটের প্রধানকে খুঁজে বের করে তাকে হত্যা করেছে। তবে নিরাপত্তা ও কৌশলগত কারণে ওই অভিযান বা সংশ্লিষ্ট ইউনিটের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য-প্রমাণ বা তথ্য উপাত্ত সংবাদ সম্মেলনে উপস্থাপন করেননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্র নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগে ফারহাদ শাকেরি নামে ৫১ বছর বয়সী এক আফগান নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টার অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

ম্যানহাটনের আদালতে দায়ের করা ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা জানিয়েছিলেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এক কর্মকর্তা শাকেরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পের ওপর নজরদারি চালানো ও তাকে হত্যার একটি চূড়ান্ত রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছিলেন। মার্কিন গোয়েন্দাদের ধারণা অনুযায়ী, অভিযুক্ত শাকেরি বর্তমানে ইরানে অবস্থান করছেন। নতুন করে এই ইউনিট প্রধানকে হত্যার দাবির মাধ্যমে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।