শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

টেকনাফের পাহাড়ে তিনটি মরদেহ থাকার গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এক দিন আগে ওই পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় পাহাড়ি এলাকায় তিনটি মরদেহ পড়ে থাকার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকটি সংবাদমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে পুলিশ বলছে, সেখানে আদৌ কোনো মরদেহ রয়েছে কি না, থাকলে কতটি—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, “এইরকম একটি মেসেজ এখানে আছে। কিন্তু আমরা নিশ্চিত নই। আদৌ ওইখানে লাশ আছে, নাকি নেই। থাকলে কয়টা আছে।”

অন্যদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মরদেহ পড়ে থাকার তথ্য অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকায় অভিযান এখনো চলছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, “অভিযান চলছে। লাশের খবরটা আমরা শুনেছি। এখন পুলিশ দেখবে যে কী অবস্থা।”

এর আগে বৃহস্পতিবার টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া তথ্য অনুযায়ী, গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে—এমন খবরের ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান শুরু করে।

অভিযানের সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য মো. তিতাস শেখ (২৮) নিহত হন।