শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ভালভ ফেটে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

ভালভ ফেটে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর উত্তরা-টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে।

 

এমন দুর্ঘটনার পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-র পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, লিকেজ নিরসনের জন্য উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর গ্যাস সেবা বন্ধ রাখা হয়েছে। 

 

ঘটনাস্থলে ভাঙা ভালভ প্রতিস্থাপনের কাজ দ্রুততার সঙ্গে চালানো হচ্ছে এবং এটি সম্পন্ন হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে

।