শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ভারত-পাকিস্তানের পর বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল ‘নো হ্যান্ডশেক’ দৃশ্য। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে। টসের আনুষ্ঠানিকতায় দুজনই পরস্পরকে এড়িয়ে যান।

হাত না মেলানোর সিদ্ধান্ত কোন দলের পক্ষ থেকে এসেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচেও একই রীতি মানা হয়নি, যেখানে ভারতীয় দল হাত মেলানো এড়িয়ে গিয়েছিল।

আইসিসির বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশ ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা শীতল অবস্থায় রয়েছে। ভারত সফরে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা।