শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে লুৎফা পরিবহন-২ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্ট সংলগ্ন গোল্ডেন সেন্টার এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮
ছবিঃ সংগৃহীত

সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে লুৎফা পরিবহন-২ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্ট সংলগ্ন গোল্ডেন সেন্টার এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত ৮টায় সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাসটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার উদ্দেশ্যে রওনা হয়। রাত সোয়া ৯টার দিকে বিয়ানীবাজারের শেওলা পয়েন্টের কাছাকাছি একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নেমে বাসের সামনের ও পেছনের কাচ ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে নিয়ে আসেন।

বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় বাসটিতে নারী ও শিশুসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আহত ৭-৮ জনকে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, চালকের অসতর্কতা এবং বাসের ব্রেক ফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার পর থেকেই বাসের চালক ও সহযোগী পলাতক রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত যাত্রীদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বাসটি উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।