বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

যে বছরে রমজান হবে ২ বার

বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। ২০৩০ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি বছরেই দুই দফা রমজান মাস পাবেন ধর্মপ্রাণ মুসলমানরা, ফলে ওই বছরে দু’বার রোজা পালনের সুযোগ তৈরি হবে।

যে বছরে রমজান হবে ২ বার
ছবি: সংগৃহীত

বিরল এক ধর্মীয় সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। ২০৩০ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি বছরেই দুই দফা রমজান মাস পাবেন ধর্মপ্রাণ মুসলমানরা, ফলে ওই বছরে দু’বার রোজা পালনের সুযোগ তৈরি হবে।

জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামী গবেষকদের ব্যাখ্যায়, ইসলামী চান্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির সময়গত ব্যবধানের কারণেই এমন ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়। ইসলামী ক্যালেন্ডার পুরোপুরি চাঁদের গতির ওপর নির্ভরশীল এবং এতে বছরে থাকে ৩৫৪ দিন। বিপরীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এক বছর ৩৬৫ দিনের। এই প্রায় ১১ দিনের ব্যবধানের ফলে প্রতি ৩০ বছর পরপর কোনো এক গ্রেগরিয়ান বছরে দু’বার রমজান পড়ে।

তথ্য অনুযায়ী, ২০৩০ সালের প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি। এরপর একই বছরের শেষ দিকে, ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রমজান। ফলে ওই ইংরেজি বছরে মুসলমানরা মোট ৩৬ দিন রোজা পালনের সুযোগ পাবেন।

ইতিহাস বলছে, সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর আবার একই পরিস্থিতি ফিরে আসবে আরও একবার, ২০৬৩ সালে।