প্রেম ভাঙার পরেই অন্য এক নারীকে বিয়ে করেন প্রেমিক। এ নিয়ে রাগে প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়েছেন বোয়া বসুন্ধরা নামে এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত তরুণী ও তার সহযোগী কোঙ্গে জ্যোতি এবং তার দুই সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ৯ জানুয়ারি কুর্নুলে ঘটে। মূল অভিযুক্ত বসুন্ধরা, যিনি প্রেমিকের স্ত্রীর প্রতি প্রতিশোধ নিতে এক বিরল পরিকল্পনা সাজিয়েছিলেন। এই পরিকল্পনায় তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্স জ্যোতির সাহায্য নিয়ে HIV পজিটিভ রক্ত সংগ্রহ করেন, যা পরবর্তীতে তিনি প্রেমিকের স্ত্রীর শরীরে ইনজেকশন আকারে প্রবেশ করান।
জ্যোতির সহযোগিতায় রক্ত সংগ্রহের পর, বসুন্ধরা প্রথমে একটি সড়ক দুর্ঘটনার ব্যবস্থা করেন, যাতে করে তিনি আহত মেয়েটির পাশে এসে দাঁড়ান। সেই সুযোগে তিনি রক্ত ইনজেকশন দেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আক্রান্ত ওই নারী তার স্বামীকে বিষয়টি জানালে ঘটনাটি পুলিশের নজরে আসে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বসুন্ধরা, তার সহযোগী জ্যোতি ও জ্যোতির দুটি সন্তানকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত এখনো চলমান।