আর্কাইভ
ads
logo

৯০০ গোলের ম্যাজিক ফিগারে মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১৯ মার্চ ২০২৬, ১১:৪৫ এ.এম
৯০০ গোলের ম্যাজিক ফিগারে মেসি

ছবিঃ সংগৃহীত

ads

ফুটবল ইতিহাসের পাতায় এক নতুন উচ্চতায় পা রাখলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের লড়াইয়ে নিজের ক্যারিয়ারের ৯০০তম অফিশিয়াল গোল সম্পন্ন করে ইতিহাস গড়েন এই ফুটবল জাদুকর। তবে ব্যক্তিগত অর্জনের এই রাতটি মায়ামির জন্য সুখকর ছিল না। নাশভিলে এসসির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর অ্যাওয়ে গোলের মারপ্যাঁচে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ইন্টার মায়ামিকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা মেসি প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই দলকে লিড এনে দেন। ডি-বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে নিজের সেই চিরচেনা বাম পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। তবে বিরতির পর ক্রিস্টিয়ান এসপিনোজার দুর্দান্ত এক গোল সমতা ফেরায় ম্যাচে। শেষ পর্যন্ত মায়ামি আর কোনো জয়সূচক গোল না পাওয়ায় দুই লেগ মিলিয়ে সমতা থাকলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের।

ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার মাধ্যমে মেসি এখন এক অভিজাত তালিকার সদস্য। ফুটবলের দীর্ঘ ইতিহাসে তার আগে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো এই অসাধ্য সাধন করেছেন। বর্তমানে ৯৬৫ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা রোনালদো ১০০০ গোলের লক্ষ্য নিয়ে খেলছেন। তবে পরিসংখ্যান বলছে, এই মাইলফলকে পৌঁছাতে মেসির লেগেছে ১১৪২ ম্যাচ, যেখানে রোনালদোর প্রয়োজন হয়েছিল ১২৩৬ ম্যাচ। সর্বকালের গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে থাকা পেলের গোল সংখ্যা ৭৬৫। বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে রবার্ট লেভানদোস্কি ৬৯০ গোল নিয়ে অনেক পেছনে অবস্থান করছেন।

মেসির এই বিশাল গোলভাণ্ডারের সিংহভাগ এসেছে বার্সেলোনার হয়ে, যেখানে তিনি করেছেন ৬৭২ গোল। এছাড়া পিএসজির জার্সিতে ৩২ এবং বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮১টি গোল নিজের নামের পাশে যোগ করেছেন আধুনিক ফুটবলের এই মহানায়ক।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ