আর্কাইভ
ads
logo

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩০ মার্চ ২০২৬, ১১:৩০ এ.এম
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি

ছবিঃ সংগৃহীত

ads

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত হয়েছেন।

রোববার ২৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার মৃত আবুল মন্ডলের সন্তান। তিনি স্থানীয়ভাবে তামাক ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় তিনি যখন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন, তখন অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে কথা বলার জন্য বাইরে ডেকে নেন। তিনি বাইরে আসা মাত্রই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, আহতের ডান চোখ, বাম চোয়াল এবং পেটের উপরের অংশে গুলি লেগেছে। পেটে লাগা গুলির কারণে অভ্যন্তরীণ রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, থানা পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি উদঘাটনে পুলিশ জোরালোভাবে কাজ করছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ