আর্কাইভ
ads
logo

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ পি.এম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

ছবিঃ সংগৃহীত

ads

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দলগত এই সাফল্যে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ভূয়সী প্রশংসা ও শুভেচ্ছা জানান তিনি।

দলটির ঐতিহাসিক এই অর্জনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জামায়াত আমির দলটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ বার্তা প্রদান করেন। সেখানে তিনি বিজয়ী বীরদের উদ্দেশ্য করে ‘ওয়েলডান’ সম্বোধন করে বলেন, সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের এই অনন্য জয়ে আমি দেশবাসীর পক্ষ থেকে পুরো দলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের এই ধারাবাহিক সাফল্যে দেশজুড়ে আনন্দের লহরী বয়ে যাচ্ছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ