আর্কাইভ
ads
logo

রংপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পি.এম
রংপুরে যুবককে কুপিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত

ads

রংপুর মহানগরীতে দীর্ঘদিনের বিরোধের জেরে রাকিব হাসান নামের ২০ বছর বয়সী এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় এই নৃশংসতা ঘটে। নিহত রাকিব ওই এলাকার আব্দুস সামাদের সন্তান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, তাঁতীপাড়া এলাকার মো. মমিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ রাকিবের ওপর চড়াও হয়। হামলাকারীরা রিকশাযোগে এসে তাকে কুপিয়ে জখম করে এবং একপর্যায়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে দ্রুত এলাকা ত্যাগ করে। মাদক সংশ্লিষ্টতা ও পূর্ববর্তী বিভিন্ন ঝামেলার কারণে মমিনের সঙ্গে রাকিবের আগে থেকেই বিরোধ চলছিল। এছাড়া ঘটনার আগের দিন অভিযুক্ত মমিনের স্ত্রীর সঙ্গে নিহতের হাতাহাতির ঘটনা এই হত্যাকাণ্ডের পেছনে তাৎক্ষণিক উসকানি হিসেবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্বজনরা জানান, গত বছরের নভেম্বর মাসে রাকিবের বাবা মমিনসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার ক্ষোভ এবং মাদক ব্যবসার অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের দাবি। দিনের আলোতে এমন ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অপরাধের কারণ হিসেবে প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি উঠে এসেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ