আর্কাইভ
ads
logo

পদ্মার ধরা পড়ল ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি দৈত্যাকার কাতল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৫ মে ২০২৬, ০২:৫৬ পি.এম
পদ্মার ধরা পড়ল  ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি দৈত্যাকার কাতল

ads

পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল এক কাতল মাছ, যার ওজন প্রায় ২৪ কেজি ৯০০ গ্রাম। জেলে মুক্তার আলী হালদারের জালে ধরা পড়া এই দৈত্যাকার মাছটি পরে প্রায় ৫৭ হাজার ২৭০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার নিচু অংশে মাছটি ধরা পড়ে বলে জানা গেছে।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, এত বড় কাতল মাছ পাওয়ায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়। পরে মাছটি দৌলতদিয়া মাছ বাজারের ব্যবসায়ী আনু খাঁর আড়তে নেওয়া হয়। সেখানে নিলামের মাধ্যমে তিনি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২৭০ টাকায় মাছটি ক্রয় করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ