আর্কাইভ
ads
logo

কুলাউড়ায় পুলিশের অভিযানে ৬ গরুচোরসহ দুই গরু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ জুলাই ২০২৬, ১০:৩৪ পি.এম
কুলাউড়ায় পুলিশের অভিযানে ৬ গরুচোরসহ দুই গরু উদ্ধার

ads

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি হওয়া দুটি গরু উদ্ধারের পাশাপাশি আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দুটি গরু এবং গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই দিবাগত রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের সায়দ মিয়া (৪৩) ও আশিক মিয়া (৩৯)-এর গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা পুলিশের একাধিক দল ঘটনাটির তদন্তে নেমে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানের প্রথম ধাপে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকা থেকে গরু চুরির সন্দেহে মো. ছাতিম আলী (৪৬), মো. পাবেল মিয়া (৩৫) ও মো. জাবেদ আলীকে (২৭) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শমশেরনগর রেলস্টেশন এলাকা থেকে মো. কামরুল ইসলাম ওরফে কেন্নাইকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলার থলের বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজনগর উপজেলার চাউরুলি এলাকার বাসিন্দা মো. জসিম আলী (৩৬) ও মো. হানিফ মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকায় পাবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। একই সঙ্গে গরু ক্রয়-বিক্রির নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ