আর্কাইভ
ads
logo

চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১০ মে ২০২৬, ১১:২৭ এ.এম
চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা কারাগারে

ছবি : সংগৃহীত

ads

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর নিকট চাঁদা দাবির অভিযোগে পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি জিহাদ সরকার রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ফাতেমা বেগম নামে এক কর্মচারীর কাছে গত কয়েক দিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন জিহাদ সরকার রানা ও তার সহযোগীরা। টাকা দিতে অস্বীকার করলে তাকে কর্মস্থলে থাকতে দেওয়া হবে না বলে হুমকিও প্রদান করা হয়। শনিবার সকালে অভিযুক্তরা হাসপাতাল কোয়ার্টারে ফাতেমা বেগমের বাসার সামনে গিয়ে গালিগালাজ শুরু করেন এবং দ্রুত টাকা নিয়ে বাইরে আসতে বলেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ফাতেমা বেগম এবং তাকে বাঁচাতে আসা তার নাতি ও মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে ফাতেমা বেগম বাদী হয়ে জিহাদ সরকার রানাসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন ডিস ফারুক, রাফি মিয়া ও জাহিদ হোসেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন জানান, বেতন না পাওয়া ওই নারী কর্মচারী হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে বসবাস করতেন। সেখানে তার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে ফারুক ও রানাসহ কয়েকজন মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে শনিবার দুপুরে অভিযুক্তরা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রানা সরকারকে গ্রেফতার করলেও বাকিরা সেখান থেকে সটকে পড়ে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ