আর্কাইভ
ads
logo

মধ্যরাতে ভূমিকম্প, মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১১ মে ২০২৬, ০৯:৪০ এ.এম
মধ্যরাতে ভূমিকম্প, মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশও

ছবি : সংগৃহীত

ads

মিয়ানমারে মধ্যরাতে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন সংঘটিত হয় বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারের সিদোকতাইয়া এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে এই কম্পনের কেন্দ্রবিন্দু ছিল। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

বাংলাদেশে এই কম্পনের প্রভাব ছিল ক্ষণস্থায়ী। চট্টগ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মাঝরাতে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি দুলতে শুরু করলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে নগরীর অনেক মানুষ নিরাপত্তার খাতিরে দ্রুত ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

উল্লেখ্য যে, এর আগে শনিবার বিকালেও বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনটির কেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের বিলাসিপাড়া এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪ থেকে ৪.৫-এর মধ্যে। গভীরতা কম হওয়ায় সে সময় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও ময়মনসিংহসহ সীমান্তবর্তী জেলাগুলোতে বেশ ভালোভাবেই ঝাঁকুনি অনুভূত হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে দুবার কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ