আর্কাইভ
ads
logo

ডিআইজির নির্দেশনায় কুলাউড়ায় সড়কে অভিযানে মামলা, যানবাহন জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১২ মে ২০২৬, ০৯:২৬ এ.এম
ডিআইজির নির্দেশনায় কুলাউড়ায় সড়কে অভিযানে মামলা, যানবাহন জব্দ

ছবি : সংগৃহীত

ads

মৌলভীবাজারের কুলাউড়ায় রেঞ্জ ডিআইজির নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ

‎সোমবার (১১ই এপ্রিল) বিকেলে দ্বিতীয় দিনের মতো কুলাউড়া-জুড়ি আঞ্চলিক সড়কের আউটার সিগন্যাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান চালায়।

‎‎পুলিশ সূত্রের বরাতে জানা যায়, অভিযানে হেলমেটবিহীন চালক, ড্রাইভিং লাইসেন্স বিহীন যানবাহন চালানো, মেয়াদোত্তীর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ২টি যানবাহন জব্দ করা হয়।

‎‎অভিযান চলাকালে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, “আমরা যেকোনো জায়গায়, যেকোনো সময় অভিযান পরিচালনা করব এবং এই অভিযান অব্যাহত থাকবে।” সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ