আর্কাইভ
ads
logo

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির বাজিমাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ মে ২০২৬, ১০:৫৫ এ.এম
গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির বাজিমাত

ছবি : সংগৃহীত

ads

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল।

শীর্ষ দুই পদসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ আসনেই এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়ে আদালত পাড়ায় নিজেদের শক্তিশালী অবস্থান প্রকাশ করেছেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ও পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদের প্রার্থী অ্যাডভোকেট মো. কামাল হাসান শাকিল বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ। এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করতে সক্ষম হয়েছেন।

বিজয়ী নীল প্যানেলের অন্য প্রার্থীরা হলেন—সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, রোজিনা আক্তার, অলিউল ইসলাম টুটুল ও মো. আবু বক্কর সিদ্দিকী।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ